ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ৩:৭
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তেরা মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার খাউয়াজুড়ি হাওর এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত তেরা মিয়া উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন৷      
 
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, তেরা মিয়া সকালে মাছ ধরতে হাওরে যান। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলে বাড়ি ফিরতে থাকেন। ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহালের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান