বিনা অপরাধে নিরীহ ব্যক্তির ৪ ঘণ্টা হাজতবাস
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়িতে পুলিশের অনুমতি নিয়ে হাজতে আসামির সঙ্গে দেখা করতে গিয়ে বিনা অপরাধে রুহুল আমিন নামে নিরীহ এক ব্যক্তিকে ৪ ঘণ্টা হাজতে আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল বুধবার (৩০ জুন) বিকেলে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ভুক্তভোগী রুহুল আমিন রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
রুহুল আমিন জানান, গত বুধবার বিকেলে রাজু নামে তার এক প্রতিবেশী ছোট ভাইকে গ্রেপ্তার করেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন। রাজু একজন কাপড় ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রুহুল আমিন তার প্রতিবেশী ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে ভুলতা পুলিশ ফাঁড়িতে কনস্টেবলের অনুমতি নিয়ে দেখা করতে যান। বিষয়টি ভুলতা ফাড়ির ইনচার্জ নাজিম উদ্দিন দেখতে পেয়ে বিনা অপরাধে রুহুল আমিনকে চড়-ধাপ্পড় দিতে থাকেন। একপর্যায়ে ইনচার্জ নাজিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে হাজতে আটকে রাখেন। রাত ৮টার দিকে রুহুল আমিনের কাকুতি মিনতিতে তাকে ছেড়ে দেয়া হয়।
কান্নাজড়িত কণ্ঠে রুহুল আমিন অভিযোগ করে আরো জানান, তিনি একজন নিরীহ ও সহজ-সরল মানুষ। পুলিশের এমন আচরণে সাধারণ মানুষ পুলিশ ফাঁড়িতে আর যাবে না। একপর্যায়ে ৪ ঘণ্টা হাজতবাস নিরীহ রুহুল আমিন আল্লাহর কাছে বিচার দাবি করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পুলিশ ফাঁড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। রুহুল আমিনও তার সহযোগী ছিল। এ কারণে তাকে রাজুর সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। তবে কাউকে হাজতে আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড