ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ৪:১৮
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ ও পরাজিত প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের গুলিতে এক শিশু নিহত হয়েছে। 
 
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এই কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসন বরাবর জমা দেবে।
 
রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মণকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ এবং জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা আরো জানান, নিহত শিশুটির মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল তৈরির পর বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ২টায় মীরডাঙ্গী মাদ্রাসা কবরস্থানে দাফন করা হবে।

এমএসএম / জামান

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার