ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ৪:২০
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ফলাফল অনুয়ায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা প্রতীক) ৭ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেকুন নাহার শিখা (কম্পিউটার প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৪৫০ ভোট।
 
এদিকে, এ নির্বাচনে ৬ প্রার্থীর ৪ জন জামানত হারাচ্ছেন। পৌরসভা নির্বাচনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পাওয়ায় ৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। ওই ৪ মেয়র প্রার্থী হলেন- নাজমুল আলম চৌধুরী, মুনসুর রহমান মণ্ডল, মাহমুদুল হাসান জন এবং মো. শামীম হোসেন।
 
পাঁচবিবি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বলেন, নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হয় একজন প্রার্থীকে। এর একটি ভোট কম হলেও জামানত বায়েজাপ্ত হয়। ৪ মেয়র প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেয়েছেন। এ কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার