বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রায় এমআইই কার্নিভাল শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মেকাট্রনিক্স অ্যঅন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শুরু হলো দুই দিনব্যাপী এমআইই কার্নিভাল–২০২২। বৃহস্পতিবার (২৮ জুলাই) এবং ৩১ জুলাই (রোববার) অনুষ্ঠিত হবে কার্নিভালটি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪এর নিচতলায় কেক কাটার মধ্যদিয়ে প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন- মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম এবং শিক্ষকবৃন্দ।
কেক কাটার পরপরই শুরু হয় বর্ণাঢ্য র্যালি। আনন্দঘন পরিবেশে অতিথিবৃন্দের সাথে শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিটি পরিচালনা করেন। এ সময় শিক্ষার্থীরা নানা ফেস্টুন, ব্যানার দেখিয়ে ও ঢোলের শব্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। র্যালিটি মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে থেকে শুরু হয়ে যন্ত্রকৌশল বিভাগে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে 'স্কোপ অব মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইন দ্য ইরা অব ইন্ডাস্ট্রি ৪.০' শীর্ষক সেমিনারটি শুরু হয়। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে শুরু হওয়া উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দের পাশাপাশি কি-নোট স্পিকাররা বক্তব্য রাখেন।
কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন কেএসআরএম স্টিল প্লান্ট লিমিটেড চট্টগ্রামের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার এএফএম সাইফ মওলা এবং ইউনিপোলার অটোমেশন টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির রাজু।
প্রভাষক তাসনুভা জাহান নোভা ও ফাহিম ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান (কাকন)।
মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ বলেন, এধরনের অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিতে চাই। চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবায়ন এধরনের বস্তুনিষ্ঠ প্রোগ্রাম ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাত ধরেই হোক এই আশা রাখি।
এমআইই কার্নিভালের অংশ হিসেবে বিকেল ৫টায় আইডিয়া কন্টেস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪-এ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৩১ জুলাই বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেট বল মাঠসংলগ্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মধ্যদিয়ে কার্নিভালটি শেষ হবে।
এনার্জি সাশ্রয়ের উদ্দেশ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ব্যবহার না করে খোলা মাঠে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা। কনসার্টে ব্যান্ড হিসেবে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড 'স্টোন'।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়