চৌদ্দগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম (৮) ও ফাওয়াজ (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাহিম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের মধ্যমপাড়ার জালাল আহমেদের ছেলে ও ফাওয়াজ এক গ্রামের বেলাল হোসেনের ছেলে। তারা দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। একসাথে দুই আপন চাচাতো ভাইয়ের মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সোনাপুর মধ্যমপাড়া মসজিদসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরপাড়ে ফাহিম ও ফাওয়াজের জুতা পড়ে থাকতে দেখেন তার স্বজনরা। পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর নিয়ে বিস্তারিত জানাব।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত