ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ৩ টি ক্লিনিক সিলগালা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৮-৭-২০২২ বিকাল ৫:০

সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনটি ক্লিনিক সিলগালা করে বন্ধ করা হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিক সিলগালা করে বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন শাহজাদপুরবাসী। 

জানা গেছে, শাহজাদপুর থানা পুলিশের টিম নিয়ে শাহজাদপুরে বেসরকারি চারটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকায় শাহজাদপুর ডাকবাংলো পাড়ার মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, করতোয়া ব্রিজের পূর্বপাড়ের ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়া প্রত্যাশা ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের ডায়াগনস্টিক লাইসেন্স থাকলেও তা নবায়ন না থাকা এবং হাসপাতালের কোনো লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শারমিন আলম।

তিনি আরো জানান, শুধুমাত্র লাইসেন্সের জন্যে আবেদন করে ক্লিনিকগুলো কার্যক্রম শুরু করেছিল। কিন্তু এখনো চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো সিলগালা করে বন্ধ করা হয়েছে। এছাড়াও লাইসেন্স নবায়ন না করায় উপজেলার নুকালীতে অবস্থিত ট্যাংকলরি সমবায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

এ অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন