‘শুক্লপক্ষ’-তে ভয়াবহ টুইস্ট : ভিকি
থ্রিলারে এ সময়ের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। তার কাজ মানেই অন্যরকম আগ্রহ তৈরি হয় দর্শকের মাঝে। আরও একবার তাই সাইকোলজিক্যাল থ্রিলার গল্প 'শুক্লপক্ষ' নিয়ে চরকিতে ফিরছেন ভিকি। প্রথমবারের মতো সিরিয়াল কিলারের গল্প নিয়ে থ্রিলার ওয়েবফিল্ম নির্মাণ করেছেন ভিকি। সেদিক দিয়ে দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবেন বলে মনে করছেন নির্মাতা।
তিনি বলেন, ‘খুবই ইউনিক একটি গল্প শুক্লপক্ষ। দর্শকের অবচেতন মনকে অনেক প্রশ্ন ছুড়ে দেবে। এ ছাড়াও এ গল্পের শেষেই আমার দেয়া সবচেয়ে ভয়াবহ টুইস্ট থাকবে দর্শকদের জন্য।’ সচরাচর প্রমিনেন্ট শিল্পী নিয়ে কাজ করা প্রসঙ্গে ভিকি জানান, এবার যাদের সঙ্গে কাজ করেছেন তাদের অনেকের সঙ্গে প্রথম কাজ ভিকির। ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা একদল তরুণ অভিনয়শিল্পী নিয়ে কাজ করেছেন তিনি। যারা পরিচালকের শিল্পী হিসেবে একাগ্রতার সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে জিয়াউল রোশান ও সুনেরাহ বিনতে কামাল বেশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন।
তিনি আরো বলেন, শুটিংয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে 'শুক্লপক্ষ' টিমকে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জঙ্গল ও নদীর পাশাপাশি নানা চ্যালেঞ্জিং লোকেশনে শুট করা হয়েছে ওয়েবফিল্মটি। এমনটাই জানান নির্মাতা। রেদোয়ান রনির প্রযোজনায় 'শুক্লপক্ষ'-তে রোশান, সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন খায়রুল বাশার, ফারুক আহমেদ, শরীফ সিরাজসহ অনেকে। ১১ আগস্ট থেকে চরকিতে স্ট্রিমিং করা হবে 'শুক্লপক্ষ'র।
এমএসএম / জামান
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার