হিন্দি ছবি প্রসঙ্গে যা বললেন অনুরাগ
নির্মাতা অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ দেখানো হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ওপেনিং-এ। ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে নির্মাতা কথা বলেছেন বক্স অফিসে হিন্দি ছবির ব্যর্থতা প্রসঙ্গে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে একের পর এক হিন্দি ছবি। অন্যদিনে দক্ষিণের ছবির জয়জয়কার। এর পেছনের কারণ জানালেন নির্মাতা। তার মতে, নির্মাতারা নিজেদের গণ্ডির বাইরে এমন কিছু দর্শকের জন্য সিনেমা নির্মাণ করছেন, যেই দর্শকের সংখ্যা খুবই কম।নির্মাতা আরও বলেন, তামিল, তেলেগু, মালয়ালম সিনেমাগুলোতে তাদের সংস্কৃতি ফুটে ওঠে। তবে হিন্দি ছবির ক্ষেত্রে তা হয়না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন এমন নির্মাতাও আছেন, যারা নিজে হিন্দি বলতে পারেন না। এর প্রভাব তাদের সিনেমায় পড়ে। ২০১৮ সালের স্প্যানিশ ছবি ‘মিরাজ’-এর অফিসিয়াল রিমেক ‘দোবারা’। প্রধান চরিত্রে রয়েছেন তাপসী পান্নু। ট্রেলারের শুরুতেই দেখা যায়, তাপসী এবং তার পরিবার বুঝতে পারে যে তাঁরা সেই বাড়িতে বাস করছে সেখানে ২৬ বছর আগে বাজ পড়ে সময় একটি ছোট ছেলে মারা গিয়েছিল। ফের যখন সেখানে ঝড় ওঠে, তাপসী আবার সেই একই ছেলেকে দেখতে পায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
এমএসএম / এমএসএম
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার