আজ এনটিভিতে ‘মেঘলা আকাশ’
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘মেঘলা আকাশ’। জিকু চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিশাত প্রিয়ম, কেয়া মনি, হান্নান শেলীসহ অনেকে। নাটকের গল্প এমনÑএকদিন আকাশ তার ভাবির (রিমি) সাথে ভাবির বান্ধবী মেঘলার বিয়েতে যায়। যৌতুকের কারণে সেদিন মেঘলার বিয়ে ভেঙে যায়। আর রিমি তৎক্ষণাৎ আকাশের সাথে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে। পরে মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ আর মেঘলাকে মানতে পারছে না। আকাশের দাবি, ভাবির মান-সম্মান রক্ষা করতে গিয়ে আকাশ মেঘলাকে বিয়ে করেছে। পরিবারের সবাই অনেক বোঝানোর চেষ্টা করার পরেও আকাশ আর বুঝতে চায় না। আকাশ সিদ্ধান্ত নেয় সে আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে। আকাশ ও মেঘলার মধ্যে সিদ্ধান্ত হয় তারা দুজন আলাদা আলাদাভাবে একই রুমে থাকবে। এমন পরিস্থিতিতে মেঘলা মানসিকভাবে ভেঙে পড়ে। বাকি গল্প জানতে চোখ রাখুন এনটিভির পর্দায়। আকাশের ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও মেঘলার ভূমিকায় অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা