নকল মবিলে সয়লাব কুষ্টিয়া, বাজারে আসছে নামিদামি ব্র্যান্ডের বোতল
কুষ্টিয়া জেলার জুগিয়া পালপাড়া এলাকায় ১টি অবৈধ মিনি কারখানা ও গোপন ডেরায় উৎপাদন করা হচ্ছে ভেজাল ও নকল মবিল। এই অনৈতিক কারবারে প্রতিদিন লাখ লাখ টাকা হাতবদল হচ্ছে। আর দিনের পর দিন আটক এড়িয়ে চলছেন সিন্ডিকেট প্রধানরা।
ধুরন্ধর ও অসাধুরা কয়েকজন লোক নিয়োগ করে পোড়া মবিল, কেরোসিন তেল ও এক ধরনের রিফাইনিং মেডিসিন ব্যবহার করে উৎপাদন করে চলেছে এই ভেজাল মবিল। আবার নিম্নমানের মবিল কিনে নামিদামি ব্র্যান্ডের বোতলে ভরছেন। বিভিন্ন গ্যারেজ থেকে নামিদামি ব্র্যান্ডের মবিল কোম্পানির বাতিল পট সংগ্রহ করে নকল স্টিকার মোড়ক ও সিকিউরিটি সিল ছাপিয়ে চলছে এ চক্রের প্রতারণা।
এই অসাধু চক্রের মূলোৎপাটনে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বশীলদের হস্তক্ষেপ কামনা করেছেন প্রতারিত ক্রেতাসাধারণ।
স্থানীয় একাধিক সূত্র থেকে তথ্য মিলেছে, কুষ্টিয়ার জুগিয়া পালপাড়া এলাকার আলোচিত মবিল কারবারি ও কারখানা পরিচালনাকারী মো. শাহিন আলী। সেখানে ব্যারেল ব্যারেল মবিল উৎপাদন করে এখন বিশাল অর্থ বৈভবের মালিক তিনি। মিনি কারখানা গড়ে তুলে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে চালাচ্ছেন ভেজাল ও নকল মবিলের কারবার। গোপনে ও প্রকাশ্যে চলছে এই ভেজাল মবিল কারখানা। বৈধ কোনো কাগজপত্র না থাকলেও বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের কোম্পানির লেভেল লোগো নকল করে চলছে এই ভেজাল মবিল উৎপাদন ও বাজারজাত আর বেচাকেনা।
আরো জানা গেছে, প্রতি লিটার ৪৫০ টাকা, ৫২০ টাকা, ৭৫০ টাকা, অথচ ওই অসাধু চক্রটি ওই নামি দামি ব্র্যান্ডের মবিলের বাতিল পট সংগ্রহ করে নিম্নমানের মবিল ভরে বাজারে ছাড়ছে। নকল স্টিকার, পলিথিন মোড়ক ও সিকিউরিটি সিল লাগানোই সাধারণ ক্রেতারা ধরতে পারছেন না ভেজাল ও নকল। মোটরসাইকেল ও সিএনজিতে ব্যবহার করা অতি নিম্নমানের মবিল বোতলজাত করা হচ্ছে। আর সাধারণ ক্রেতা সেই আসল দামে ওই নকল ও ভেজাল মবিল কিনছেন। বিভিন্ন প্রতিষ্ঠিত ও নামী ব্র্যান্ডের বোতলে ভেজাল ও লুজ ইমপ্রেক্ট লুব্রিকেন্টস বোতলজাত করা চক্র ও ভেজাল ও নকল মিনি মবিল কারখানা পরিচালনাকারীদের দ্রুত মোবাইল কোট ও পুলিশি অভিযান দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার মাসুমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাদের কাগজপত্র আছে। আপনি নিউজ করেন না, আপনার সাথে দেখা করব।
এ বিষয়ে ভোক্তা অধিকারের উপ-পরিচালকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তথ্যপ্রমাণ সঠিক থাকলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত
নেশাগ্রস্ত যুবককে এক মাসের কারাদণ্ড
মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চৌগাছায় উদ্ভাবন মেলা অনুষ্ঠিত
রাণীনগরে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও উদ্ভাবন ধারণা কর্মসূচি অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
পূর্বধলায় উদ্ভাবনী মেলা: ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া প্রদর্শন
গোদাগাড়ীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
গাজীপুরে এস এস সি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রােমে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত
নবাবগঞ্জে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত
জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Link Copied