চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাড়িচালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটির (বিআরটিএ) আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিআরটিএর সহকারী পরিচালক শাহজামান হকের সভাপতিত্বে এতে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন- সদর ট্রাফিক ইন্সপেক্টর আনিসুজ্জামান, বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা।
বক্তারা পেশাজীবী চালকদের উদ্দেশে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভারটেকিং করবেন না, আপনারা একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।
বিআরটিএ সহকারী পরিচালক শাহজামান বলেন, বিআরটিএ প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় বিভিন্ন অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানান তিনি।
উল্লেখ্য, পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা প্রতি মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied