কলাপাড়ায় আশ্রয়ণের ৭০ পরিবারের ওপর ইউপি চেয়ারম্যানের নির্যাতন-নিপীড়নের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ার গামুরবুনিয়া আশ্রয়ণ প্রকল্পের ৭০ পরিবারের ওপর চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদারের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ডলি বেগম।
ডলি বেগম তার লিখিত বক্তব্যে বলেন, চেয়ারম্যানের পালিত বাহিনীর সদস্যরা গত ২৭ মে আশ্রয়ণ প্রকল্পের পুকুরের বাঁধ কেটে ৯০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহারের জন্য এসব পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে এসব পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।
এ সময় আশ্রয়ণের বাসিন্দা কোহিনূর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোগো বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেয়া অইছে।’ এছাড়া আশ্রয়ণের সভাপতি জামাল হাওলাদারকে মুখোশ পরা একদল সন্ত্রাসী অপহরণ করে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে জামালকে পুলিশ গিয়ে তার বাসা থেকে উদ্ধার করে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান মজিবর রহমান ফকির জানান, তাকে ঠিকমতো চেয়ারম্যানি করতে না দেয়ার জন্য বিরোধীপক্ষ ষড়যন্ত্র করে আসছে। তার বিরুদ্ধে দেয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান