ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে অস্ত্র মামলায় ছিনতাইকারীর ১০ বছরের কারাদণ্ড


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৮-৭-২০২২ বিকাল ৬:২২
কক্সবাজারে অস্ত্র মামলায় মো. জাফর নামে এক ছিনতাইকারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় কক্সবাজারের স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. জিয়া উদ্দীন আহমদ। দণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়া পাড়ার মৃত জালাল আহমদের ছেলে মো. জাফর। 
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৭ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকার বাসিন্দা জনৈক আকবর হোসেন সপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন। পর্যটক দম্পতি কক্সবাজার শহরের জনগুরুত্বপূর্ণ এলাকা হিলটপ সার্কিট হাউসের দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছালে ছিনতাইকারী দল তাদের পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ভিডিও ক্যামেরা, স্বর্ণালংকার ও টাকা পয়সা ছিনতাই করে পার্শ্ববর্তী জঙ্গলে আত্মগোপন করে। তখন পর্যটক দম্পতি কান্নাকাটি করলে মোবাইল ডিউটি করে আসা পুলিশের দল ঘটনাস্থলে পর্যটক দম্পতির কাছ থেকে ঘটনা শুনে পার্শ্ববর্তী জঙ্গলে অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার, ৩ রাউন্ড গুলিসহ আসামি মো. জাফরকে আটক করে। পরে তার মুখের ভেতরে লুকিয়ে রাখা পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাইকৃত একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। তার সাথে থাকা অপরাপর ছিনতাইকারীরা গভীর জঙ্গলে আত্মগোপন করে। 
 
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী কক্সবাজার সদর থানার এএসআই হারুন অর রশিদ বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে একই তারিখ এজাহার দায়ের করেন, সদর থানার মামলা নং ১৭/২০০০। ধারা- অস্ত্র আইনের ১৯(অ), ১৯(ঋ)। জিআর মামলা নং ২৮৯/২০০০ ( সদর), এসপিটি মামলা নং ০৬/২০০১।
 
তদন্তকারী কর্মকর্তা একজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল-৩ নম্বর আদালতে প্রেরণ করা হয়। বিচারক আসামির বিরুদ্ধে মামলায় চার্জ গঠন করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ৭ জন সাক্ষী আদালতে উপস্থাপন করলে আসামিপক্ষে সাক্ষীদের জেরা শেষে আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনসহ সব বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত অস্ত্র আইনের ১৯(অ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছর, ১৯(ঋ) ধারায় ৭ বছরের কারাদণ্ডের রায় প্রচার করে। আদেশে দুই ধারার সাজা একই সাথে গণনা হবে এবং ইতিপূর্বের হাজতবাস বাদ যাবে মর্মে উল্লেখ করে। 
 
দণ্ডপ্রাপ্ত আসামি মো. জাফর রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন হকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. জিয়া উদ্দীন আহমদ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আবুল কালাম আজাদ।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ