ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

'প্রিয় সলঙ্গার গল্প' ফেসবুক গ্রুপের ৯ম বর্ষে পদার্পণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-৭-২০২২ রাত ৮:৩১
একটি মানব সেবামুলক ও স্বেচ্ছাসেবী "প্রিয় সলঙ্গার গল্প" নামে ফেসবুক পেইজের ৮ বছর পেরিয়ে ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কর্তণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেল ৫ টায় হাজী মার্কেট (৩য় তলায়) সলঙ্গা ফাস্ট ফুড এন্ড বিরিয়ানি হাউস কনফারেঞ্জ কক্ষে বিশিষ্ট সমাজ সেবক,উপদেষ্টা কে,এম আমিনুল ইসলাম হেলালের  সভাপতিত্বে কেক কর্তণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
 আলোচনা সভায় চীফ এডমিন শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দেলোয়ার হোসেন খান,সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,প্রভাষক তাজ উদ্দিন,আব্দুল হান্নান শাহ,লোকমান হোসেন,শিক্ষক আবদুস সালাম,শিক্ষক হাফিজুর রহমান,হোসেন আলী প্রমুখ।বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, গ্রপের চীফ এডমিন শাহ আলম জানান,ঐতিহাসিক সলঙ্গার ইতিহাস,ঐতিহ্য,সশ্ভাবনা,জন কল্যাণ, জনদুর্ভোগ,শিক্ষা,সাহিত্য,সংস্কৃতি,দু:খী মানুষদের কথা,তুলে ধরাই এ গ্রুপের কাজ। 
 
২০১৪ সালের ২৭ জুলাই এই দিনে তার সুযোগ্য  ছাত্র সুমন পোদ্দার "প্রিয় সলঙ্গার গল্প" নামে ফেসবুক পেইজটি ওপেন করেন। এরপর হারুন অর রশিদ,শাহিদুল ইসলাম,সুমন আহমেদ, রাজু আহমেদ,তুষার তালুকদার,হালিমা খাতুন,কায়সার আজম,মনজুরুল হক,সজীব আহমদ জয় সহ অসংখ্য তরুণদের সাথে নিয়ে এবং উপদেষ্পা মোখলেছুর রহমান, কে এম আমিনুল ইসলাম হেলালের সহযোগীতা ও পরামর্শে হাটিহাটি পা পা করে বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২,৪৭১ জন।
 
গ্রুপের সদস্যদের অর্জিত অর্থ ও সকলের সার্বিক সহযোগীতায় ইতিমধ্যেই তারা স্বেচ্ছায় রক্তদান,শীত বস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,শিক্ষাপোকরণ বিতরণ,টিউবওয়েল,টিন বিতরণ সহ বিভিন্ন সমাজসেবা মুলক কাজ করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া