ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৎস্য সপ্তাহ উদযাপন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-৭-২০২২ রাত ৮:৩৪
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
 দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” এর শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।
 
আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে নিজস্ব পুকুর ও জলাশয়ে মাছ চাষ করা এবং সাধারণ জনগণকে মাছ চাষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে বাহিনীর তৃণমূলের সদস্যদেরকে আহবান জানান বাহিনীর মহাপরিচালক।এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সামছুল আলম এবং উপ-মহাপরিচালকবৃন্দ সহ পরিচালকবৃন্দ ও বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে বিভিন্ন প্রজাতির ১৬ মন পোনা মাছ অবমুক্ত করা হয়। এছাড়া বাহিনীর বিভিন্ন ইউনিটের জলাশয়েও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার