ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে : আসাদুজ্জামান খান কামাল


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২৮-৭-২০২২ রাত ৮:৩৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। সে হোক ছাত্রলীগ, যুবলীগ শ্রমিকলীগ বা অন্য কোনো জনপ্রতিনিধি- কেউই আইনের উর্ধ্বে নয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, এই ফ্যাক্টরী চালু হলে অন্তত ১২ শ’ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এসময় মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন।

প্রকল্প কাজের উদ্বোধন শেষে অলিলা গ্লাস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গণে অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রওশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স এ নবনির্মিত একটি মহিলা ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী