ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

ধামইরহাটে কঠোর লকডাউন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৫:৪৫

সারাদেশের ন্যায় নওগাাঁর ধামইরহাটে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ প্রতিপালনে তৎপর প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) দিনভর মাঠে তৎপর ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ ও ধামইরহাট থানা পুলিশের প্রধান কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মুমিনের নেতৃত্বাধীন এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার ভোর সকাল থেকে উপজেলার আমাইতাড়া, ফার্শিপাড়া, ফতেপুর ও প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা আগ্রাদ্বিগুনে ইউএনও গনপতি রায় লকডাউন বাস্তবায়নে পুলিশ বাহিনী নিয়ে টহল প্রদান করেছেন। পৌর এলাকাসহ নিমতলী বাজার, হরিতকীডাঙ্গা, শল্পী, নানাইচসহ মঙ্গলবাড়ী বাজারে অভিযান চালান এসিল্যান্ড সিব্বির আহমেদ। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে বিনা প্রয়োজনে বাজারে বের হওয়ায় জরিমানা গুনতে অনেককে।

দিনভর প্রশাসনের কার্যক্রম ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে পুরো থানা পুলিশ, গ্রামপুলিশ মাঠে সহযোগিতা করে প্রশাসনকে। বিকেলে সেনাবাহিনীর একটি টহলও দেখা যায়। ইউপি চেয়ারম্যানগণের সহযোগিতায় এলাকার সকল জায়গায় দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। তবে অনেকেই কাঁচাবাজারে এসে স্বাস্থ্যবিধি মেনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করেছেন।

এমএসএম / জামান

গজারিয়ায় ৯ই মে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মা'র অসিহত পূরন...

ধুনটে অসহায়দের স্বপ্নে নতুন আলো, মিলল গবাদিপশু ও অর্থ সহায়তা

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে মাছ জব্দ, বিক্রির অভিযোগে তোলপাড়

চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে  চলছে পারাপার

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু, বর্ণাঢ্য র‌্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে ত্রানমন্ত্রী

তিস্তার চর থেকে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ

যশোরে অরক্ষিত ক্রসিংয়ে ফের দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় নিহত ট্রাকচালক