ঠাকুরগাঁওয়ের অপহরনের ৯ দিন উদ্ধার হয়নি শিশু তাসফিয়া
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও মোছা: তাসফিয়া আক্তার (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার হয়নি। প্রথমে থানায় সাধারণ ডায়েরী ও পরে অপহরণের মামলা দায়ের করা হলেও এখনও তার সন্ধান দিতে পারেনি পুলিশ।মামলার বিবরণে জানা যায়, রানীশংকৈল উপজেলার কাশিপুর আরাজীচন্দন মালিবস্তির মো: সাহেব আলীর মেয়ে মহারাজা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী গত ২১ জুলাই সকালে বাড়ি থেকে নেকমরদের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখোজির পর না পেয়ে রানীশংকৈল থানায় সাধারণ ডায়েরী করেন।
৩ দিন পর সাহেব আলী জানতে পারেন তার মেয়েকে ওই দিন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সাথে সাথেই মিঠু (২২) নামে এক যুবক দলবল নিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে ২৪ জুলাই তিনি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ মামলায় রানীশংকৈল উপজেলার কাদিহাট পাটশ্রী গ্রামের নজিরের ছেলে মো: মিঠু (২২), মো: শুভ (২১), মৃত আব্দুলের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৪৫), ইসলামের ছেলে মো: নাজিম (২০) একই উপজেলার আরাজী চন্দনচহট টাঙ্গাগজ গ্রামের ইসলামের ছেলে মো: হাসিম (২০) কে আসামী করা হয়।
ওই শিশুর পিতা মো: সাহেব আলী বলেন, আমার মেয়েকে উদ্ধারের জন্য পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মেয়ের কোন সন্ধান পাইনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা রানীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ফনি ভুষণ রায় বলেন, ওই ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
Link Copied