ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

স্ত্রীকে স্বাসরোধে হত্যা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ৪:৪৫

তানিয়া খাতুন (২৫) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত তানিয়া খাতুন উপজেলার বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের তাঁরা প্রামাণিকের মেয়ে ও অভিযুক্ত সবুজ (৩০) একই উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ঘোষ শ্রীফলতলা গ্রামের আব্দুল লতিফের পুত্র। সহবাসে অনিহা প্রকাশ করায় সবুজ ক্ষোভে তার স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে টান দেন। বৃহস্পতিবার (২৮ জুলাই)  বিকেলে অভিযুক্ত সবুজ সে মর্মে শাহজাদপুর আমলী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। আদালত ১৬৪ ধারায় জবান বন্দি রেকর্ড শেষে আসামী সবুজকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন। শাহজাদপুর কোর্ট ইন্সপেক্টর (এসআই) মো. আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তানিয়ার স্বজনেরা জানায়, বুধবার তার স্বামী সবুজ স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে তাদের বাড়িতে আসেন। দুপুরে শশুরবাড়ির একটি ঘর থেকে সবুজ দৌড়ে পালিয়ে যায়। তানিয়ার বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা ঘরের ভেতর গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তানিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর পৌর সদরে অবস্থিত নুরজাহান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

এরই মধ্যে অভিযুক্ত সবুজ তার বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়। পরে সবুজের পরিবারের সদস্যরা তাকে তানিয়ার বাবার বাড়িতে নিয়ে আসে। এসময় এলাকার লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক গোপাল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সবুজকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় হত্যা মামলা রুজু হয়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন