ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মির্জাগঞ্জে লকডাউনে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৫:৫১
সরকার ঘোষিত লকডাউন কার্যকরে পটুয়াখালীর মির্জাগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই ) সকাল থেকে জনসচেতনতায় প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। এ সময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ১০ জনের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় ও অনেকই সতর্ক করেছে প্রশাসন।
 
মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুজ্জামান সরকারি আদেশ অমান্য ও মাস্ক না পরার অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোটরসাইকেলচালক ও পথচারীসহ ১০ জনকে ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করে তা আদায় করেন। এ সময় সরকারি আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।
 
মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুজ্জামান বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোনো বিকল্প নেই। সরকারি আদেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরো কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এমএসএম / জামান

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান