ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

অক্টোবর বা নভেম্বরে খুলে দেয়া হবে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৭-২০২২ বিকাল ৫:২৩

অক্টোবরের শেষদিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউব খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে টানেলের দ্বিতীয় টিউবটিও খুলে দেয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি।  শুক্রবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টানেলের কাজ খুব সহজেই বাস্তবায়ন করা গেছে। এতবড় একটা প্রজেক্ট, নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন হচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য। টানেলটি বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিভাবে ডলারের মূল্য নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ডলারের বিষয়টি নিয়ে কাজ করছি। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা বাধা আসতেই পারে। ডলারের মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। সবাই মিলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি।

জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ-আমেরিকাতে দাম কমে যায়। আবার বাড়লে দাম বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই। সরকার এখনো জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দেয়নি। তবে পরিস্থিতি যদি ওই রকম হয়, তখন সরকার হয়তো চিন্তা-ভাবনা করবে কী করা যায়। তবে দাম এখনো বাড়ানো হয়নি। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এভাবে আর সাপ্লাই চ্যানেল বন্ধ হয়নি। স্বাভাবিকভাবে সবার ওপর একটা প্রভাব পড়বে। এটা আমাদের সবাইকে মিলেই মোকাবেলা করতে হবে। এসব বিষয় নিয়ে আজ আলোচনা করেছি।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত