চট্টগ্রামে ৮ দুর্ধর্ষ ডাকাত আটক
নগরের কোতোয়ালী থানাধীন জমিয়তুল ফালাহ মসজিদ গেইটের পাশে পরিত্যক্ত ঘর থেকে ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ । গত বৃহস্পতিবার ২৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা দুর্ধর্ষ ডাকাত।
গ্রেফতারকৃতরা হলেন- মো.দেলোয়ার হোসেন (২৩), মো.সোহেল (৩০), আরমান হোসেন (১৯), মো.করিম (১৯), মো.খোকন (৩৫), শাহীন মোহাম্মদ ওমর ফারুক (২০), মো.রুবেল (২৩) ও মো. জাবেদ হোসেন জাহিদ (২৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, জমিয়তুল ফালাহ মসজিদের মেইন গেইটের পাশে অন্ধকার পরিত্যক্ত ঘরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালিয়ে ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মো.দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৬টি, মো.জাবেদ হোসেন জাহিদের বিরুদ্ধে ৪টি, মো.সোহেলের বিরুদ্ধে ২টি ও মো. রুবেলের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied