ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জুড়ীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-৭-২০২২ রাত ৮:৭

মৌলভীবাজারের জুড়ীতে নিরাপদ মাছে ভরবো দেশ, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। "জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২" উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) দুপুর ৩ টায় উপজেলা সভাকক্ষে  কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। আয়োজিত এ সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে যেসব  কর্মসূচি পালন করা হয়েছে তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ।

মতবিনিময় সভায়  তিনি বলেন, মৎস্য খাত দেশের জিডিপি'তে দিন দিন অভূতপূর্ণ ভূমিকা রাখছে। এই সম্ভাবনাময় খাতকে ধরে রাখতে শিক্ষিত বেকার যুবকদের অংশ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। মৎস্য খাতকে সমৃদ্ধ করতে সরকার সবসময় মৎস্য চাষীদের সহযোগিতা করে আসছে। এ সময় তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সরকারি নির্দেশনা অমান্য করে পোনা মাছ নিধন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে  দুই ব্যক্তিকে মৎস্য আইনে ৬০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মৎস্য চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরণ, মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য চাষীদের সম্মাননা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মঞ্জুরে  আলম লাল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম,  দৈনিক মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, মানব ঠিকানা প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম শামসুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজুল ইসলাম, দৈনিক সকালের সময় ও ডেইলি অবজারভার প্রতিনিধি  মনিরুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমসের প্রতিনিধি  ইকবাল খান, দৈনিক সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খান, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ আল আমিন, সাংবাদিক জালালুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’