সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: সুমন সরদার
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)এর খুলনা বিভাগের আওতাধীন পাইকগাছা,কপিলমুনি ও কয়রার কর্মরত সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিক আব্দুল মজিদের সভাপতিত্বে ও ফসিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম খান, স্থায়ী সদস্য মোড়ল মুজিবুর রহমান, উপ-আইসিটি সম্পাদক রবিউল ইসলাম,জিএম মিজানুর রহমান,বাবুল আক্তার। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, দেশে বিভিন্ন সময়ে বেশি হামলা আর মামলার শিকার মফস্বলের সাংবাদিকরা। আমরা দলমতের ঊর্ধ্বে থেকে সব সাংবাদিকদের পাশে থাকবো। মহাসচিব সুমন সরদার বলেন, বিভিন্ন সময়ে সংবাদকর্মীরা বহুমাত্রিক নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে কাজ করছেন। সংবাদ সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি, হুমকি, হামলা-মামলার শিকার হচ্ছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কাজ হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। এসব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, উদ্বেগ প্রকাশ করেন তিনি। এমসয় বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা ও কয়রার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভা শেষে আগামী মাসেই খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা
গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও বৃক্ষ বিতরণ
মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ
রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান