ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ব্রাজিল-চিলি: পরিসংখ্যানে পিছিয়ে চিলি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৬:১০

জমে উঠেছে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। ইতোমধ্যে শেষ হয়েছে গ্রুপ পর্বের সব খেলা। দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল লড়েছে এবারের কোপা আমেরিকায়। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজেছে বলিভিয়া ও ভেনেজুয়েলার। বাকি আট দল গেছে সেরা আটে। এবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার অপেক্ষায় দলগুলো। আগামী ৩ জুলাই শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে চিলি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়।

ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাস কিংবা পরিসংখ্যান দুই জায়গাতেই পিছিয়ে আছে চিলি। এর আগে ৭২ বার মুখোমুখি হয়েছে দুদল। আর এই ৭২ দেখায় ব্রাজিল ম্যাচ জিতেছে ৫১টিতে। যার মধ্যে ড্র হয়েছে ১৩টি ম্যাচ। তবে চিলির বিপক্ষে ব্রাজিল ৮ দেখায় হেরেছে।

সর্বশেষ ২০০৭ সালে ব্রাজিল বনাম চিলি কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিলো। সেই ম্যাচে ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। এরপর তারা বেশ কয়েকবার মুখোমুখি হলেও কোপা আমেরিকাতে আর দেখা হয়নি দুই দলের।

কোপা আমেরিকায় এখন পর্যন্ত দুই দল ২১ বার মুখোমুখি হয়েছে। আর এই ২১ ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ১৬ টিতে আর চিলি জয় পেয়েছে মাত্র ৩টি ম্যাচে। বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে ১৫টি ম্যাচে। দুই লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচে এবং চিলি জিতেছে ২টি ম্যাচে। ড্র হয়েছে ২টি ম্যাচে।

প্রীতি / প্রীতি

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল