ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রণবীরের ছবি প্রসঙ্গে বিদ্যা বালান, ‘আমাদেরও একটু দেখতে দিন’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৭-২০২২ রাত ৮:২৪

বলিউড তারকা রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। ‘পেপার’ ম্যাগাজিনের জন্য তোলা ওই ছবি নিয়ে মামলা পর্যন্ত দায়ের হয়েছে অভিনেতার বিরুদ্ধে। আর নেট দুনিয়ায় সমালোচনা তো ঝড়ের বেগে চলছে।

তবে বলিউডের অনেক তারকাই রণবীরের পক্ষ নিয়েছেন। বিষয়টিকে একান্ত ব্যক্তিগত ইচ্ছা হিসেবেই মনে করছেন তারা। এই তালিকায় আছেন আদিত্য রায় কাপুর, বিজয় অগ্নিহোত্রী, স্বরা ভাস্কর, নির্মাতা রামগোপাল ভার্মাসহ কয়েকজন।

এবার রণবীরের ফটোশুট নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বললেন, ‘সমস্যাটা কোথায়? এই প্রথম কোনও পুরুষ এরকম করছেন। আমাদেরও একটু দেখতে দিন না!’

বৃহস্পতিবার (২৮ জুলাই) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিদ্যা। সেখানেই তার কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। মামলার প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘মনে হয়, ওদের কাছে বেশি কাজ নেই। তাই এই বিষয়ে সময় দিচ্ছে। আপনাদের ভালো না লাগলে কাগজ বন্ধ করে রেখে দিন। ফেলে দিন। মামলার জটিলতা কেন!’

উল্লেখ্য, রণবীরের নগ্ন ফটোশুটের পর তার বিরুদ্ধে দুটি অভিযোগ জমা পড়েছে মুম্বাই পুলিশের কাছে। এক মহিলা আইনজীবী এবং একটি এনজিও পৃথকভাবে রণবীরের নাম মামলা দায়ের করেছেন। তবে পুরো বিতর্ক নিয়ে এখনো চুপ রয়েছেন রণবীর।

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা