ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভাগ্য পরিবর্তনে ওমানে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৭-২০২২ সকাল ৯:১

মাত্র দেড় মাস আগে ভাগ্য পরিবর্তনের আশায় স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে রেখে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান হাতিয়ার যুবক মির্জা আকবর (২৫)। তবে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাকে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় তার কফিনবন্দি মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

গত ২৪ জুলাই (রোববার) রাতে ওমানের রাজধানী মাস্কাটের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান মির্জা আকবর। শুক্রবার (২৯ জুলাই) রাত ৯টায় হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের লক্ষ্মীদিয়া ল্যাঙ্গার বাজার আলী সরদারের মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

মির্জা আকবর নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে। তিনি চলতি বছরের জুন মাসে ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান।

মির্জা আকবরের বন্ধু আবদুর রহমান জানান, মির্জা আকবর ভাগ্য পরিবর্তনের জন্য ১ মাস ১৫ দিন আগে ওমান যায়। কিন্তু ফিরল লাশ হয়ে। তার মৃত্যুতে সবার মাঝে শোকের ছায়া বিরাজ করছে। 

হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্যাহ জানান, ছেলেটার বাবা নেই। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অনেক টাকা খরচ করে বিদেশ গিয়েছিল। কিন্তু দেড় মাস পর কফিনবন্দি হয়ে ফিরল। 

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা