টঙ্গীতে কুলখানি অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৬
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ডের এরশাদনগরের ২নং ব্লক এলাকায় একটি কুলখানি অনুষ্ঠান চলাকালীন সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়াসহ ৬ জন আহত হয়েছেন। এছাড়া ওই সময় ঘটনাস্থল থেকে একটি বিয়ের বরযাত্রী পক্ষ এ হামলার ভয়ে আতংকিত হয়ে পড়ে। শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে এরশাদনগরের ২নং ব্লকের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঞ্জু, জাহিদ, ইমন, অপু এবং সোহাগসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, এরশাদনগর এলাকায় ২নং ব্লক এলাকায় অনুষ্ঠান করার জায়গা না থাকায় রাস্তা ব্লক করে কুলখানির একটি অনুষ্ঠান চলছিল। এ সময় ১নং আসামি মঞ্জু রিকসা দিয়ে ওই পথে যাচ্ছিলেন। ফুলমতি নামে এক মহিলা তাকে জানান, এখানে অনুষ্ঠান তাই রাস্তা বন্ধ বাবা। তুমি পাশের অন্য রাস্তা দিয়ে যাও। এতে ১নং আসামি ক্ষিপ্ত হন। এর জের ধরে কিছুক্ষণ পর মঞ্জু তার সাথে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অতর্কিত হামলা চালান। এতে মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েকজন আহত হন।
এলাকাবাসী জানান, মঞ্জু বাহিনী কর্তৃক অতর্কিত হামলা চালাকালীন ২নং ব্লক এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে হামলাকারী ২-৩ জনকে আটক করে গণপিটুনি দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ১নং আসামি মঞ্জু ওয়ার্ড যুবদলের সভাপতি টিভি আনোয়ারের ভাগ্নে এবং পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী কাউসারের ঘনিষ্ঠ সহচর। কিছুদিন আগেও মঞ্জু বাহিনী নিপ্পন গার্মেন্টসের এক কর্মকর্তাকে গেটের সামনে থেকে তুলে নিয়ে আসে। ওই সময় গার্মেন্টসের তিন শতাধিক শ্রমিক ওই কর্মকর্তাকে উদ্ধারের জন্য গেলেও তাদের অস্ত্র দেখে ভয়ে কিছু বলতে পারেননি। পরে সাংবাদিক ও প্রশাসনের কথা শুনে স্থানীয় কয়েকজন নেতার সুপারিশে ওই কর্মকর্তাকে ছেড়ে দেন মুঞ্জু। তার নামে হত্যাসহ (রাসেল) একাধিক মামলা রয়েছে।
এক সময়কার শীর্ষ সন্ত্রাসী খ্যাত মঞ্জু প্রশাসনের ভয়ে বিদেশ পাড়ি দিয়ে গা-ঢাকা দেন। দীর্ঘদিন বিদেশে থাকার পর এখন আবার দেশে ফিরে সন্ত্রাসী সাম্রাজ্য তৈরির পাঁয়তারা করছেন। এলাকায় খোলামেলাভাবে অস্ত্রশস্ত্রসহ প্রায়ই মহড়া দিতে দেখা যায় তাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।
তারা আরো জানান, প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিন এলাকাটি সন্ত্রাসমুক্ত থাকলেও মঞ্জুর আগমনে আবারো সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম হয়েছে। আমরা এর প্রতিকার চাই।
টংগী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ মাসুদ জানান, এ ব্যাপারে থানায় লিখত অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার