ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফারিয়া শাহরিনকে দেখে ‘আগুন আগুন’ বলে চিৎকার!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ১২:১

সুদর্শনা অভিনেত্রী ফারিয়া শাহরিন। বহুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয় করেন তিনি। এর মাধ্যমে বিপুল সংখ্যক দর্শকের কাছে তিনি এখন অন্তরা নামেই পরিচিত।

তবে দর্শকরা ফারিয়াকে আরও একটি উপমায় সম্বোধন করেন। সেটা হলো ‘আগুন’। মূলত ফারিয়ার নজরকাড়া রূপের জন্যই তাকে এই নামে ডাকেন ভক্তরা। অভিনেত্রী নিজেও এতে খুশি।

এতদিন তার ফেসবুকের কমেন্ট বক্সে দর্শকের এই ডাক শুনে আসছিলেন ফারিয়া শাহরিন। তবে শুক্রবার (২৯ জুলাই) ঘটল ব্যতিক্রম ঘটনা। শত শত দর্শক একযোগে চিৎকার করে তাকে ‘আগুন’ বলে ডেকেছে।

ঘটনাটি ঘটেছে ফ্যান্টাসি কিংডমে। এদিন সেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির হন ফারিয়া শাহরিন। উপস্থিত শত শত দর্শনার্থী তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। চিৎকার করে বলতে থাকেন- ‘আগুন আগুন...’।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্তরা চরিত্রটি নোয়াখালীর ভাষায় কথা বলে। শুক্রবার ফ্যান্টাসি কিংডমে গিয়ে ফারিয়াও ভক্তদের সঙ্গে এই ভাষায় কথা বলেছেন। সেটা শুনে তাদের মধ্যে উল্লাসের পরিমাণ আরও বেড়ে যায়। মুহূর্তটির একটি ভিডিও শেয়ার করেছেন ফারিয়া শাহরিন। সঙ্গে লেখেন, ‘তোমাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ’।

ফারিয়া শাহরিন অনেকদিন ধরেই শোবিজে কাজ করেন। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেই। এ কথা অকপটে তিনিও স্বীকার করেন। তার ভাষ্য, “ব্যাচেলর পয়েন্ট’ আমাকে নতুন জীবন দিয়েছে, মানুষের ভালোবাসাকে উপভোগ করতে শিখিয়েছে। যে ভালোবাসা আমি নষ্ট করতে চাই না। আমি চাই সবাই আমাকে অন্তরা-ই ডাকুক।”

এমএসএম / এমএসএম

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা