ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নতুন মোড়কে বৃত্ত ভাঙার চ্যালেঞ্জে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ১২:১১

টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের ঊষালগ্নে বোদ্ধাদের অনেকেই মনে করেছিলেন বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই সংস্করণটি। সূচনাটাও নেহায়েত মন্দ হয়েছিল না। তবে সেই সূচনার সুতোটা আর বোনা যায়নি বেশিদিন। পথ হারিয়ে কক্ষচ্যুত টাইগাররা। এই ফরম্যাটটা ঠিক যেন আর মেলানোই যাচ্ছে না। ব্যর্থতার পাল্লা এতোটাই ভারি যে, দেশের মাটিতে স্পিন সহায়ক কন্ডিশনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস উবে গেছে তুড়িতে।

ক্রিকেট সরল পথ নয়, ধাপে ধাপে চড়াই-উৎরাই আর বাধা-বিপত্তি মাড়িয়ে সাফল্যের শেখরে পৌঁছেছে আজকের বড় বড় দলগুলো। বাংলাদেশ দল যে পথ মাড়িয়ে চলেছে, তার সামনে যেন শুধুই মরীচিকা! এতসব কথা আর আলোচনা বাংলাদেশ দলের টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে। এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন করে ছক কষেছে টাইগাররা। অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবার মিশন জিম্বাবুয়ে।

জাতীয় দলের ‘কথিত’ সিনিয়রা ছাড়াই আজ শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্থানীয় সময় দুপুর ১টা অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্বাগতিকদের মুখোমুখি হবে মাঠে টাইগাররা। ভাগ্য ফেরাতে ‘তুলনামূলক’ তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত এ সংস্করণে ফল এসেছে, এমন ১২টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় পেয়েছে মাত্র ১টি। সর্বশেষ উইন্ডিজ সফরেও উড়ে গেছে টাইগাররা। টানা হারে টি-টোয়েন্টির ধাঁধাটা ক্রমে আরও জটিলই হচ্ছে বাংলাদেশের কাছে।

যদিও শুধু এই সিরিজের দায়িত্বে সোহান, তবুও বড় চ্যালেঞ্জ তার সামনে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের ছাড়াই ‘বৃত্ত’ ভাঙার লড়াই। প্রতিপক্ষ যেখানে তুলনামূলক সহজ, সেখানে কাজটা খুব বেশিও কঠিক হওয়ার কথা নয়।

এ ম্যাচে অভিষেক হতে পারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের। 

প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের