ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পরকীয়া প্রেমের টানে মুসলিম প্রেমিকের সাথে উধাও হিন্দু নারী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ১২:৪২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পরকীয়া প্রেমের টানে লক্ষ্মী রানী রায় নামে সনাতন ধর্মের এক গৃহবধূর স্বামী-সন্তান রেখে আব্দুর রজাক নামে এক মুসলিম প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী অভি চন্দ্র গুণ বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শনিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।  
 
গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের দাশের মহল এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, ধর্মীয় রীতি অনুযায়ী ৮ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের দাশের মহল এলাকার অভি চন্দ্রের সাথে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার লক্ষ্মী রানীর বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তানও রয়েছে। প্রতিবেশী হওয়ার সুবাদে অভির বাড়িতে আসা-যাওয়া করতেন একই এলাকার আব্দুর রজাক। একপর্যায়ে অভির স্ত্রী লক্ষ্মী রানীর সাথে রজাকের পরকীয়া প্রেম তৈরি হয়। হঠাৎ একদিন লক্ষ্মী রানীর স্বামী বিষয়টি জেনে গেলে এলাকার মুরব্বিদের অবহিত করে বিচার-সালিশের মাধ্যমে ঘটনাটির মীমাংসা হয়।
 
এতে ক্ষিপ্ত হয়ে যে কোনো সময় অভির স্ত্রী লক্ষ্মীকে তুলে নিয়ে যাওয়ার জন্য এলাকায় বিভিন্ন প্রচার চালান রজাক। বৃহস্পতিবার রাতে অভি বাড়িতে না থাকায় স্বর্ণালংকারসহ লক্ষ্মীকে নিয়ে পালিয়ে যান রজাক।
 
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, থানায় এরকম একটি অভিযোগ পেয়েছি। শনিবার পুলিশ গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন

বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা

খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২

নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা