কামরুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নড়াইলে ব্যবসায়ী কামরুল শেখ হত্যার বিচারের দাবিতে সড়কে সোচ্চার এলাকাবাসী। কামরুল শেখ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁচুড়ি বাজার বণিক সমিতির উদ্যোগে শনিবার (৩০ জুলাই) সকালে চাঁচুড়ি বাজারে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে যোগ দিতে চাঁচুড়ি, পুরুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ নির্বিশেষে নিহতের স্বজন ও এলাকাবাসী মিছিল নিয়ে চাঁচুড়ি বাজারে সমবেত হন।
পরে নড়াইল-কালিয়া সড়কে সবাই হাতে হাত ধরে শামিল হন মানববন্ধনে। পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আমিরুল ইসলাম মনি, চাঁচুড়ি বাজার বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্যা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা আশরাফুল বারী মিহির, নড়াইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুকু মিয়া শেখ, পুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, কালিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুুন্সি লুৎফর রহমানসহ নানা দলমত ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে বিশাল এ মানববন্ধন ঘণ্টাব্যাপী স্থায়ী হয়।
এ সময় বক্তারা চাঁচুড়ি বাজারের জুতা ব্যবসায়ী কামরুল শেখ খুনে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ কালে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-প্লাকার্ড হাতে মিছিলকারীরা স্লোগানে স্লোগানে খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ্য শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, অধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ গত ৩০ জুন পুরুলিয়া গ্রামের মক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যবসায়ী কামরুল শেখের বাড়িতে চড়াও হয়ে তাকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা এবং দুই ভাইসহ ৪ জনকে গুরুত্বর আহত করে। ওই ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে মোট ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়