শাহজাদপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে প্রস্তুতি সভা
শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথির শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে শাহজাদপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক সরকারের পরিচালনায় অনুষ্ঠিতব্য উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বলদেব সাহা, তুষার কান্তি সাহা, উত্তম কুমার দত্ত, অসীম ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, দফতর সম্পাদক অসীম কুমার রায়, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, প্রচার সম্পাদক ভরত সাহা, আইন সম্পাদক তপন বসাক, সাংস্কৃতিক সম্পাদক সমীর দত্ত, সহ-কোষাধক্ষ্য মানিক কুমার দেব, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত প্রমূখ।
প্রস্তুতি সভায় আগামী ১৯ আগষ্ট ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথির শুভ জন্মাষ্টমী বর্ণাঢ্য আয়োজনে উৎসবমূখর পরিবেশে সুন্দর সুশৃংখ্যলভাবে শাহজাদপুরে পালন করতে বক্তারা তাদের সুচিন্তিত মতামত ব্যাক্ত করেন। এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার ১৯ আগস্ট অনুষ্ঠিতব্য ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথির শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালন করতে পৌর এলাকাসহ শাহজাদপুরের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন