মুস্তাফিজ-মোসাদ্দেকের জোড়া আঘাত
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে গড়ে ১৬০ রান ওঠে। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম দশ ওভার ব্যাটিংয়ের পর তেমন একটা স্কোরের ইঙ্গিত-ই পাওয়া যাচ্ছে। ১০ ওভার শেষে ২ উইকেট খুইয়ে ৭৪ রান করেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
শনিবার (৩০ জুলাই) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। তাসকিন আহমেদের করা প্রথম ওভার থেকে ৮ রান তুলে নেন দুই ওপেনার রেজি চাকাভা এবং অধিনায়ক ক্রেইগ এরভিন। তবে তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই উদ্বোধনী জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। তার বল শূন্যে ভাসিয়ে খেলতে গিয়ে মিড উইকেট অঞ্চলে নাজমুল হাসান শান্তর তালুবন্দি হন ১১ বলে ৮ রান করা চাকাভা।
মাত্র ১৫ রানেই প্রথম উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে জিম্বাবুয়ে। বিপদ দূরে ঠেলতে এরপর তিনে নামা ওয়েসলি মাধেভেরেকে নিয়ে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলার চেষ্টা করেন এরভিন। তবে সপ্তম ওভারে মোসাদ্দেক হোসেনের দ্রুতগতির বল খেলতে গিয়ে টাইমিংয়ের গড়মিলে বোল্ড হয়ে ফিরে যান স্বাগতিক অধিনায়ক, ১৮ বল থেকে ২ চারে ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
এরভিন ফিরে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন মাধেভেরে এবং চারে নামা অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাধেভেরে ২২ বলে ২৭ এবং উইলিয়ামস ৯ বলে ১১ রানে অপরাজিত আছেন।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!