গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন চিকিৎসা সরঞ্জাম বিতরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাইকার অর্থায়নে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ১০ লাখ টাকা মুল্যের স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে উপজেলার কনফারেন্স রুমে এসব স্বাস্থ্যসামগ্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। স্বাস্থ্য সরঞ্জামের মধ্য ছিল- অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মাস্ক, অক্সিমিটারসহ ৭টি আইটেম।
স্বাস্থ্য সরঞ্জান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, শাখাহার ইউপি চেয়ারম্যান আলহাজ তাহাজুল ইসলাম ভুট্টু, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পী, সংসদ সদস্যের পিএ খায়রুল ইসলাম, সংশ্লিষ্ট ঠিকাদার জাহাঙ্গীর আলম প্রমুখ।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর