ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর সভাপতির কার্যালয় উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১:৪৮

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঢাকা বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর সভাপতির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।

পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিতেেএ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম, মাওলানা মো. মনিরুল ইসলাম।

জেলা অফিসের বাইরে সকল মুক্তিযুদ্ধের সমর্থক, নেতাকর্মীদের নিয়ে দলকে শক্তিশালী করতে এ অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন বক্তারা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ অফিস থেকে রাজনৈতিক নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ করে তিনি এমপি হওয়ার কথাও উল্লেখ করে অফিসের গুরুত্ব তুলে ধরেন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র সালেহ উদ্দীন, জিয়াউর রহমান, নাজনীন ফাতেমা জিনিয়া, দেবীনগর ইপি চেয়ারম্যান হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুস সামাদ, মনিরুল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক, পৌর ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পৌর আ’লীগের সভাপতি আব্দুল জলিল বলেন, এ অফিসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যে কেউ এসে পরামর্শ নিতে পারবে। এ অফিসে নেতাকর্মীদের উপস্থিতি ও পরিকল্পনার মধ্যদিয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা