সিংগাইরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে সালেহা বেগম (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃহদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর এলাকার ওই গৃহবধূর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সালেহা বেগম ওই এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী।
সিংগাইরের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন গৃহবধূর পরিবারের বরাতে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে বাড়ির সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় সালেহা বেগমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
তিনি আরো জানান, সালেহা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
Link Copied