আজ আলিয়ার জন্মদিন
বলিউডের এই সময়ের সেনসেশন তিনি। একের পর এক সিনেমা সফল হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ছবি আর শিরোনাম দেখে অনেকে হয়ত সংশয়ে পড়েছেন। নাম আলিয়ার, অথচ ছবি কিয়ারার! চলুন বিষয়টা খোলাসা করা যাক।
ছবির মানুষটি কিয়ারা আদভানি। কিন্তু এটা তার আসল নাম নয়। তার আসল নাম আলিয়া আদভানি। সিনেমায় কাজ শুরুর সময় তিনি কিয়ারা নামটি ধারণ করেন। এর পেছনেও আছে একটি গল্প।
কিয়ারা বলিউডে আত্মপ্রকাশ করেন ২০১৪ সালে। ততদিনে বলিউডে নায়িকা হিসেবে জনপ্রিয়তা পেয়ে গেছেন আলিয়া ভাট। এক নামে দুই অভিনেত্রী, এটা দর্শক গ্রহণ করবে না। সে কারণে বলিউড ভাইজান সালমান খানের পরামর্শে নাম বদলান কিয়ারা। আলিয়া থেকে কিয়ারা হয়ে যান।
আজ ৩১ জুলাই কিয়ারা আদভানির জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মজার ব্যাপার হলো, মাত্র আট মাস বয়সেই পর্দায় এসেছিলেন কিয়ারা। তার মায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন।
২০১৬ সালের ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান কিয়ারা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে আছে ‘ভারত আনে নেনু’, ‘লাস্ট স্টোরিস’, ‘কবির সিং’, ‘গুড নিউজ’, ‘শেরশাহ’ ও ‘ভুল ভুলাইয়া ২’। সম্প্রতি তাকে দেখা গেছে ‘যুগ যুগ জিও’ সিনেমায়।
এমএসএম / এমএসএম
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার