ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাজাকারদের মন্ত্রী করে তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহরের সুযোগ দিয়েছে বিএনপি


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৩:৪৪
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, বিএনপি স্বাধীন বাংলার মাটিকে কলঙ্কিত করেছে। যুদ্ধাপরাধী, রাজাকারদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহরের সুযোগ করে দিয়েছে। যে মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি, সে মাটিতে জাতীয় পতাকা ব্যবহার করে ওই সমস্ত যুদ্ধাপরাধী, রাজাকাররা গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছে; যেটা ছিল মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের জন্য  অপমানের এবং লজ্জার।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই সব যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে সম্পন্ন করে দেশকে কলঙ্কমূক্ত করেছেন।  শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ এখন উন্নত দেশে পরিণত হয়েছে। রোববার (৩১ জুলাই) মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভান্ডরীকান্দির ঐতিহ্যবাহী এএম উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন ও  ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 
 
এ সময় তিনিবলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। শুরু হয়েছিলো লুটপাট, ষড়যন্ত্র, গুণ্ডামি ও মাস্তানি। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে।
 
আলহাজ হাবিবুর রহমান মাদবরের সভাপতিত্বে এবং বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রবিউলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন  খানসহ অনেকে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত