ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বেকারিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৪:৫৩
ঠাকুরগাঁও পৌর শহরের রোাড বাজারের আনন্দ ব্রেড এন্ড কনফেকশনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ জুলাই) ভোরে রোড বাজারের উজ্জল টাওয়ারের ওই দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের প্রায় সব মালামাল ভস্মীভূত হয়ে যায়।
 
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টায় দোকান বন্ধ করে চলে যান দোকানের মালিক আলতাফুর রহমান। পরদিন সকাল ৬টায় পার্শ্ববর্তী দোকানের কর্মচারী হারুন মোবাইলে জানায় তার দোকানে আগুন লেগেছে। তিনি তাৎক্ষণিক দোকানে এসে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
 
দোকানের মালিক মো. আলতাফুর রহমান বলেন, কিভাবে আগুন লেগেছে সেটা বুঝতে পারিনি। তবে আগুনে দোকানের র‌্যাক, আইপিএস, ফ্যান, সিসি ক্যামেরা, ফ্রিজসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে আমার কমপক্ষে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন জানান, ওই দোকানে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / জামান

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট