জুড়ীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে অজগর, উদ্ধার করে অবমুক্ত
মৌলভীবাজার জেলার জুড়ীতে খাদ্যের সন্ধানে একটি অজগর লোকালয়ে চলে আসে। রোববার (৩১ জুলাই) সকালে উদ্ধারকৃত অজগরটি পুঁটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীসহ স্থানীয়রা।
জানা যায়, উপজেলা সদরের উত্তর ভবানীপুর এলাকায় একটি বাড়িতে গতকাল শনিবার রাতে একটি অজগর ঢুকে পড়ে। খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে এটিকে উদ্ধার করে আনেন। রোববার দুপুরে সাপটিকে স্থানীয় পুঁটিছড়া সংরক্ষিত বনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খাবারের খোঁজে ক্ষুধার্ত অজগরটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে উত্তর ভবানীপুর এলাকার বাসিন্দা কাজল মিয়ার পরিবারের সদস্যরা বসতঘরে কোনো কিছুর নড়াচড়ার শব্দ পান। একপর্যায়ে ঘরের কোণে অজগরকে দেখে চমকে ওঠেন তাঁরা। এ খবর ছড়িয়ে পড়লে অজগরটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমান। কাজলের বাড়ির পাশেই বন বিভাগের জুড়ী রেঞ্জ কার্যালয়। রাত ১১টার দিকে রেঞ্জ কার্যালয়ের লোকজন গিয়ে অজগরটিকে ধরে বস্তায় ভরে নিয়ে যান।
জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, ধরার সময় অজগরটিকে ক্ষুধার্ত দেখাচ্ছিল। ফোঁস ফোঁস শব্দ করছিল। খাবারের সন্ধানে আশপাশের কোনো জঙ্গল থেকে এটি লোকালয়ে চলে আসতে পারে। এটি প্রায় ছয় ফুট লম্বা ছিল। ওজন সাত-আট কেজি হবে। এ সময় তিনি আরোও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রোববার দুপুর ১২টার দিকে অজগরটিকে পুঁটিছড়া সংরক্ষিত বনে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা
মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন
Link Copied