ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মির্জাগঞ্জে সালিশ বৈঠকে ইউপি সদস্যের হাতে নারী লাঞ্চিত


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২২ বিকাল ৫:৪০

সালিস বৈঠকে ইউপি সদস্যের ধাক্কায় সুমনা(৪০) নামে এক নারী আহত হয়েছে বলে জানাযায়।বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। শনিবার রাতে এমন ঘটনা ঘটে পটুয়াখালীর মির্জাগঞ্জের ঘটকের আন্দুয়া গ্রামে। ধাক্কা দেওয়া ইউপি সদস্যের নাম মোঃ সরোয়ার হোসেন। তিনি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। সুমনা ওই গ্রামের মোঃ নয়ন মাঝির স্ত্রী।

আহত সুমনার সাথে কথা বললে তিনি জানান, কিছু দিন আগে একই বাড়ির সোহরাব মাঝির স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয়। এই ঘটনায় সরোয়ার মেম্বার উভয় পক্ষ নিয়ে আমাদের বাড়িতে সালিশিতে বসে। সালিশ চলাকালীন সময়ে আমাদের মাঝে একটু তর্কাতর্কি হয়।এতে মেম্বার ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে রাগ করে সালিশ থেকে উঠে চলে যাওয়ার সময় আমি তার হাত ধরে মীমাংসা করার অনুরোধ করলে তিনি আমাকে হাত ধরে কয়েকটি ঘুরি ও ধাক্কা দেয়।এতে আমি পাকা মেঝেতে পরে হাতে, গলায় এবং মাথায় প্রচন্ড আঘাত পাই। মির্জাগঞ্জ থানা পুলিশকে মৌখিকভাবে ঘটনা জানানো হয়েছে বলে আহতের স্বামী নয়ন মাঝি বলেন। থানা পুলিশ চিকিৎসার পরে আইনী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান। সালিশ বৈঠকে উপস্থিত মাখন গাইন, সুমন ও সালাম মাঝিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, সালিশে একটু রাগারাগি হয়েছে। এ সময় মেম্বার সুমনার হাত ধরে ধাক্কা দিয়েছে ।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন বলেন, সালিশিতে ডেকে আমাকে অপমান করেছে। তাই আমি ওখান থেকে চলে এসেছি। এ সময় ধাক্কা লেগেছে কিনা বলতে পারিনা।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনা শুনছি কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ