ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে নাপা সিরাপের দাম পরিবর্তন করায় ব্যবসায়ীর জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩১-৭-২০২২ বিকাল ৫:৪৩

জয়পুরহাটের আক্কেলপুরে নাপা সিরাপের দাম পরিবর্তন সহ নানা অপরাধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ছয়টি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে জরিমানা করা হয়।  
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম.এম.আশিক রেজা ও রিফাতুল ইসলাম এবং আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম.হাবিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে  ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। এমসয় প্যারাসিটামল জাতীয় ওষুধের (নাপা) দাম কেটে পরিবর্তন করে হাতে লিখে বেশি দামে বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিস্টার্ড ওধুধ বিক্রয়রে কারণে ছয়টি ওষুধের দোকানে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার  মোকছেদুল আমিন।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন,‘ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জীবন রক্ষাকারী ওষুধের বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ