নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স পেলেন সালমান
বলিউড অভিনেতা সালমান খান কিছুদিন আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন, এরপর তার নিরাপত্তার জন্য নিজের সঙ্গে অস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন এ বলিউড সুপারস্টার। অবশেষে সেই অনুমতি পেলেন।
সালমানের সঙ্গে কয়েকজন দেহরক্ষী সবসময়েই থাকেন। তবুও বাড়তি নিরাপত্তার জন্য অস্ত্র রাখার লাইসেন্সের আবেদন করেছিলেন অভিনেতা। গত ২২ জুলাই সালমান খান মুম্বাই পুলিশের হেড কোয়াটারে গিয়ে এই আবেদন করেছেন সালমান। রবিবার লাইসেন্স দেয়া হয় অভিনেতাকে।
গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করার কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। এই ঘটনার নেপথ্যে গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোই।
হুমকির পরই বাড়িয়ে দেওয়া হয় সালমানের নিরাপত্তা। শুধু সালমান নয়, তার আইনজীবী হস্তি মল সারস্বতকেও প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা