ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যুবকের কাণ্ডে হতবাক মালাইকা, ভিডিও ভাইরাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ১:৪৪

বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স ৪৮ হলেও তা কেবলই যেন সংখ্যা! এখনো ফিটনেসের বিষয়ে দারুণ সচেতন। তার আবেদনময়ী লুক বলিউডের অনেক তরুণ নায়িকাদেরও যেন টেক্কা দেয়!

ব্যক্তিগত জীবনে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যা নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার ফ্যাশন শোয়ে গিয়ে এক যুবকের কাণ্ডে হতবাক মালাইকা। যার একটি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।

নেটদুনিয়ায় ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, কালো রঙের ডিপ নেক গাউনে সেজেছেন মালাইকা। যে পোশাকে স্পষ্ট হয়ে উঠেছে তার ক্লিভেজ। তবে আকস্মিকভাবে গণ্ডগোল বাধে। কারণ ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় এক ব্যক্তি হাত দিয়ে ফেলে মালাইকার ক্লিভেজে। এতে হতবাক হয়ে যান মালাইকা। রাগান্বিত দৃষ্টিতে ওই যুবকের দিকে তাকিয়ে কিছু একটা বলেন তিনি। তারপর কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে নেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহের গোড়ার দিকে দিল্লির ‘ইন্ডিয়া কোচার উইক’ ফ্যাশন শোয়ে অংশ নেন মালাইকা। আর সেখানেই এ ঘটনা ঘটে।

ব্যক্তিগত জীবনে নির্মাতা-অভিনেতা আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা। অনেকদিন ধরে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এখনো তা গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা