ডেল্টা ব্র্যাকের নতুন নাম ‘ডিবিএইচ ফিন্যান্স পিএলসি’
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ‘ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড’ এর নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ডিবিএইচ ফিন্যান্স পিএলসি’।
রবিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়েছে।
নাম পরিবর্তন করা ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ১৯৯৬ সালে আন্তর্জাতিক যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর পরের বছর ১৯৯৭ সাল থেকে কার্যক্রম শুরু করে।
ডিবিএইচ নামেও পরিচিত প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি লিমিটেড কোম্পানি।
২০০৮ সালে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে ৫০ কোটি টাকা মূলধন উত্তোলন করে কোম্পানিটি। ডিবিএইচ রিয়েল এস্টেট খাতে অর্থায়নের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান।
বিশেষজ্ঞ এবং রিয়েল এস্টেট ফাইন্যান্সের বৃহত্তম প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোদিত মূলধন ১৯৫ কোটি টাকা।
প্রীতি / প্রীতি
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে