স্বামীর বয়স নিয়ে যা বললেন পূর্ণিমা
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করেছেন। পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পাশাপাশি সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি।
জানা গেছে, গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা ও রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন। তবে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগামাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। কারণ, পূর্ণিমার স্বামী বয়সে ছোট। তবে এতোদিন চুপ থাকলেও অবশেষে গণমাধ্যমে নিন্দুকদের কড়া জবাব দিলেন তিনি।
তিনি বলেন, ‘বিয়ের আগে থেকেই এমনটা ধারণা করেছিলাম। আর এজন্য প্রস্তুতিও নিয়ে রেখেছিলাম। জানতাম, বিয়ের পর রবিনের (স্বামী) বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লিখছেন কিংবা লিখতে না পারলে তারা ভালো থাকবেন না।তারা আমাকে দুই–তিনটা গালি দিতে না পারলে, উল্টো পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করেন। তাদের উদ্দেশে বলছি এসব কথা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি শান্তি লাগে, আমি অনেক খুশি।’ তবে স্বামীর প্রকৃত বয়স নিয়ে কোনো কথা বলেননি পূর্ণিমা।
প্রসঙ্গত, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা