ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গর্ভে সন্তান নিয়ে শুটিংয়ে আলিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২২ বিকাল ৫:৩৯

একদিকে গর্ভে প্রথম সন্তান, অন্যদিকে হলিউডে প্রথম কাজ। জীবনে প্রথম বার এমন আশ্চর্য সমাপতন আলিয়া ভাটের জীবনে। কীভাবে পারলেন সব দিক সামলে ঘরে ফিরতে? অভিনেত্রী জানালেন, ‘হার্ট অফ স্টোন’ শুটিং সেটে সব কিছু সহজ করে দিয়েছিলেন নির্মাতারা। 

বলিউডে কোটি দর্শকের মন জিতে নিয়ে বিশ্বের মঞ্চেও ভালই পারফর্ম করেছেন আলিয়া। অকপটে তিনি বললেন, ‘একটুও কষ্ট হয়নি। সহ-অভিনেতা গেল গ্যাডট এবং জেমি ডরনান ক্রমাগত অনুপ্রাণিত করেছেন।’ তবে আর ধকল নয়। নতুন ছবির চুক্তিতে না গিয়ে বর্তমানে পুরোপুরি বিশ্রামে রয়েছেন আলিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিরে দেখলেন শুটিংয়ের অভিজ্ঞতা। আলিয়ার কথায়, “হলিউডে আমার প্রথম কাজ। বড় প্রকল্পে ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। 

কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘেœ, আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা, যে যতœ পেয়েছি, আমি কখনও ভুলব না।” আলিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ মুক্তি পাবে ৫ অগস্ট। জীবনে কত কিছুই যে একইসঙ্গে অনুভব করছেন অভিনেত্রী! সব মিলিয়ে একরাশ পুলক, উত্তেজনা আর আশঙ্কা তাঁর মনে পালা করে উঁকি দিয়ে যাচ্ছে। রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে এমন রেলগাড়ির মতোই ছুটছে আলিয়ার জীবন। হাতের সব ছবির কাজ শেষ হলেও দায়িত্ব বেড়েই চলেছে যেন।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা