স্কুলছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, অফিস সহকারী আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্রী ভারাহুত উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির একাধিক ছাত্রীদের যৌন হয়রানি ও ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের অফিস সহকারীর বিরম্নদ্ধে। এঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রী ও অভিভাবকেরা উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করেন।
এঘটনায় সোমবার বিকেলে শিরট্রী ভারাহুত উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিস সহকারী জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানাযায়, বিদ্যালয়ের অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন যাবৎ ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ১০/১৫ জন ছাত্রীকে বিভিন্ন কৌশলে যৌন হয়রানি ও ইভটিজিং করে আসছিলেন। বিষয়টি পরে আমরা অভিভাবকেরা জানতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষিকা, ম্যানেজিং কমিটি ও প্রশাসনকে অবগত করেছি। আমরা অভিভাবকেরা এঘটনার সুষ্ঠ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাজমা আক্তার বানু ও ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদুল হক বলেন, এঘটনার বিষয়ে আমরা কিছু জানতাম না। এক সপ্তাহ আগে ৯ম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক বিষয়টি আমাদের জানায়। আমরাও চাই এঘটনার সুষ্ঠ বিচার। সে যদি অপরাধী হয় তাহলে তার বিরম্নদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মোঃ ইসতিয়াক আলম বলেন, অভিযোগ পেয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকা, ম্যানেজিং কমিটি, ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। এসময় অন্তত ১০ জনের বেশি ছাত্রী এই অভিযোগ করেছে। বিষয় তদন্ত করছি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিস সহকারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied